শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিদেশি কর্মীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করল মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশি কর্মীদের জন্য করোনা ভাইরাসের টেস্ট বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া। দেশটির সরকার বিষয়টি যথাযথভাবে পালনের নির্দেশনা জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু করা হবে।

শুক্রবার দৈনিক ব্রিফিংয়ের সময় মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেছেন, ‘এই কর্মসূচির শুরুতে সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর, পেনাং, সাবাহ এবং লাবুয়ানে শুরু হবে করোনা পরীক্ষা। নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারি স্বাস্থ্য সুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ক্লিনিক ও হাসপাতালে পরিষেবার ব্যয় অবশ্যই নিয়োগকর্তাদের বহন করতে হবে।’ মানব সম্পদ মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে আরও বিস্তারিত ঘোষণা দেবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ