শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেপ্টেম্বরের আগেই ভ্যাকসিন পাবে কানাডার বেশিরভাগ মানুষ: ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সেপ্টেম্বরের আগেই কানাডার বেশিরভাগ মানুষের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছানোর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ট্রুডো বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য তার সরকার সব প্রদেশ এবং অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি বলেন, কানাডা বড় পরিসরে টিকাদান কার্যক্রমের জন্য ভালোভাবেই প্রস্তুত। এটা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান অভিযান। সে যেখানেই থাকুক না কেন, আমাদের প্রত্যেকের কাছেই টিকা পৌঁছাতে হবে।

এসময় কানাডীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ড্যানি ফরটিনকে দেশব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণ কার্যক্রমের প্রধান হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডো। এক সময় ইরাকে ন্যাটো বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এ সেনা কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ