শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের আশংকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার। স্কুলে ফিরেছে এক কোটি শিক্ষার্থী। প্রায় আট মাস পর খুলে দেয়া হলো ইরাকের এসব স্কুল। খবর আল জাজিরার।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশটি।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ের ক্লাস সপ্তাহে পাঁচ দিনের বদলে একদিন নেয়া হবে। অন্যদিকে প্রাথমিক ছাড়া বাকি সকল পর্যায়ের ক্লাস সপ্তাহে দুই দিন করে নেয়া হবে। বাকি পড়াশোনা অনলাইনে সম্পন্ন করা হবে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের বেশি হবে না।

আনবার প্রদেশের কারমা শহরের মোহাম্মদ নামে ইংরেজি বিভাগের একজন শিক্ষক আল জাজিরাকে বলেন, ‘আট মাস অনলাইন শিক্ষার পর আমরা সরাসরি ক্লাসে ফিরছি। তাই আমি এবং আমার শিক্ষার্থীরা খুবই খুশি।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি বড় সমস্যা। তাই ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে তিন মিটার দুরত্ব বজায় থাকবে।’

তবে ইমাদ মোহাম্মদ ফারহান নামে একজন অভিভাবক বলছেন, ‘শিশুদের স্কুলে ফেরা নিয়ে আমি কিছুটা শংকিত। কারণ আমি হলফ করে বলতে পারি তারা সবসময় সতর্ক থাকবে না। তারা সবর্দা মাস্ক পরবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ