শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে ভাস্কর্য ও ধর্মহীন শিক্ষা বরদাশত করা হবে না: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, বর্তমান ক্ষমতাসীনদল আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে কিছুই করবেনা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিলেও বর্তমানে ইসলামবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইসলামে মূর্তি বা ভাস্কর্য তৈরি করার কোন বৈধতা না থাকলেও বঙ্গবন্ধুর ভাষ্কর্য স্থাপনের চেষ্টা চালাচ্ছে। দেশে ভাস্কর্য নির্মাণ ও ধর্মহীন শিক্ষাব্যবস্থা বরদাশত করা হবে না।

আজ সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মাওলানা রুহুল আমীন প্রমূখ।

মাওলানা আতাউল্লাহ আরও বলেন, কোন মুসলিম দেশে ভাষ্কর্য থাকলেও ইসলামে সেটা হালাল হওয়ার দলিল নয়। ইসলামে ভাষ্কর্যের বৈধতা থাকলে দুনিয়াতে নবী-রাসূলদের ভাষ্কর্য থাকতো। রাষ্ট্রের টাকা অপচয় করে জনগণও ইসলামের স্বার্থবিরোধী কোন কাজ করতে দিবে না।

তিনি আরও বলেন, ৯০ভাগ মুসলমানের দেশে মুসলিম ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের নাস্তিক বানানোর পাঁয়তারা করছে সরকার। একের পর এক অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ