শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চীনের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সোমবার চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফুং খার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ইসলামাবাদ সফরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে চীনের পক্ষে উয়ি ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনের প্রতিরক্ষামন্ত্রী এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন।

সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিদল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান।

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডরের নাম সিপিইসি। করিডরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট-ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ