বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

আল্লামা কাসেমী অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী গত এক সপ্তাহ ধরে বেশ অসুস্থ। আল্লামা নূর হোছাইন কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বুধবার থেকে অসুস্থ আল্লামা কাসেমী মাদরাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু অবস্থা উন্নতি না হওয়ায় গতকাল ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে হাসপাতালের দক্ষ ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এদিকে আল্লামা কাসেমীর অসুস্থতায় তার শাগরিদ, মুতাআল্লিক , মুহিব্বিন ও দেশবাসীর নিকট সুস্হতার জন্য দোয়া চেয়েছেন ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

মুফতি জাবের কাসেমী পিতার দোয়া কামনা করে এক ফেসবুক স্টাটাসে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘সকলের নিকট অনুরোধ; আপাতত কেউ হাসপাতালে যাবেন না। বরং নিজ জায়গায় থেকে হজরতের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করবেন।’

স্টাটাসে থেকে আরও জানা গেছে, চলমান পরিস্থিতিতে উলামায়ে কেরাম এর প্রচেষ্টা যেন কবুল হয় সেজন্য হজরত দোয়া করেছেন।’

পরিশেষে আল্লামা কাসেমীর দ্রুত আরোগ্য লাভ ও হজরতের ছায়াকে উম্মতের উপর দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ