শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওমানে তিন বাংলাদেশির মৃত দেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানে কর্মরত  তিন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জালান জেলার আলওয়াফি এলাকায় মঙ্গলবার একটি গভীর কূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচরের সাতাইশদ্রোন গ্রামের হাজি ফখরুল ইসলামের ছেলে মো. গোলাম মোস্তফা, তার ভাই নাসির উদ্দিন ও একই উপজেলার হাজীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন।

ওমানে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মৃতদের স্বজনরা জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মোস্তফা, নাসির উদ্দিন ও আলমগীর হোসেন অন্য শ্রমিকদের সঙ্গে আল ওয়াফি শহরে একটি গভীর কূপে বিদ্যুতের সংযোগ দিতে যান। কূপের পরিবেশ দেখার জন্য প্রথমে আলমগীর নামেন। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি কূপ থেকে উঠে না আসায় গোলাম মোস্তফা কূপে নামেন।

তারা আরো জানান, দীর্ঘ সময় তার সাড়া শব্দ না পেয়ে নাসির উদ্দিন কূপে নামেন। কিন্তু তিন জনের কেউই ফিরে না আসায় সহকর্মীরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কূপ থেকে গোলাম মোস্তফা, নাসির উদ্দিন ও আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ