বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ধর্ম প্রতিমন্ত্রীকে হজ্জ এজেন্সীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে হাব (হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমদ সরদার ধর্ম প্রতিমন্ত্রীকে লিখিত অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

অভিনন্দন বার্তায় হাব নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে ও আপনার নেতৃত্বে আগামী দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও সফল ও গতিশীল হবে, হজ ও উমরা ব্যবস্থাপনা উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ হজযাত্রা নিশ্চিত করবে।

হাব নেতৃবৃন্দ আরও বলেন, হাব সদস্যগণের মাধ্যমে প্রতিবছর প্রায় শতকরা ৯৬ ভাগ হজযাত্রী ও শতভাগ উমরাযাত্রী পবিত্র হজ ও উমরা পালন করে থাকেন। বাংলাদেশের হজ ও উমরা ব্যবস্থাপনার উন্নয়নে ও হজযাত্রীদের কল্যাণে বর্তমান হাব নেতৃবৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হজ ও উমরা ব্যবস্থাপনাসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কার্যক্রমে হাব পরিবার সর্বদা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে- ইনশাআল্লাহ।

অভিনন্দন ও শুভেচ্ছাপত্র হস্তান্তরের আগে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাব নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ