শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মতবিরোধ পরিহার করে মুসলিমদের এক হওয়ার ডাক দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা বিশ্বের সকল মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেছেন, ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব রকমের মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে। গত শনিবার ‘মুসলিম আমেরিকান সোসাইটির (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন তিনি। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক-স্বাধীনতার মধ্যে পড়ে না বলেও জানিয়েছেন তুরস্কের এ প্রেসিডেন্ট।

এমএএসের ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, কিছুদিন আগে ফ্রান্স বাক-স্বাধীনতার নাম দিয়ে মহানবি মুহাম্মাদ সা. এর অবমাননা করেছিলো। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়।

করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়-দরিদ্রদের সহায়তায় এমএএসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোগান। করোনা মহামারীর মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাড়ানোর আহ্বান জানান বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বর এরদোগান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ