রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ১৭ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সেইসঙ্গে একটি ফিশিং ট্রলার, জাল ও তাদের আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।

জানা গেছে, আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। কোস্টগার্ড বুধবার দিবাগত রাতে ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কয়েকটি ফিশিং ট্রলার দেখতে পাওয়া যায়। অনুপ্রবেশকারী সন্দেহে সেদিকে এগিয়ে যায় টহল দল। এর পর বাংলাদেশের জলসীমা থেকে এফবি মা শিবানী নামক একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড।

খবরে সত্যতা নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, ট্রলারে থাকা প্রায় এক মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়। পরে সে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে আটকদের বিরুদ্ধে মামলার পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ