শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বৃটেনে শেষ হচ্ছে টানা চার সপ্তাহের লকডাউন পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে বৃটেনে শেষ হচ্ছে চার সপ্তাহের লকডাউন। বড়দিনকে সামনে রেখে বৃটিশদের বড় দিন পালনের সুযোগ দিতে সময়সীমা আর বাড়াতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী বরিস জনসন।করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে গত ৫ নভেম্বর চার সপ্তাহের জন্য লকডাউন জারি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরে থাকার যে নির্দেশনা দিয়েছিলেন তিনি, আজ বুধবার চার সপ্তাহ পূরণ হচ্ছে।একই সঙ্গে লকডাউনের পাশাপাশি উঠে যাচ্ছে রাত ১০ টার কারফিউ।সেপ্টেম্বরে বিতর্কিত কারফিউ জারির পর থেকে সমালোচনার ঝড় বইছিল।সিন্ধান্ত বাতিলে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি।

২৩ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী এক টেলিভিশন ভাষণে লকডাউনের সময় বৃদ্ধি না করে আগের টিয়ার সিস্টেমে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে ভাষণে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা প্রকাশ করেন তাতে লকডাউনের আগের চেয়ে কঠোর হবে বলে আভাস পাওয়া যায়।একই সাথে সেবাখাতকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ