বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

চলমান সঙ্কট নিরসনে যাত্রাবাড়ী মাদরাসার বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সঙ্কট বিষয়ে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক বৈঠক বসবে আগামীকাল শনিবার। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় আগামী ৫ ডিসেম্বর (শনিবার) সকাল ৯ টায় শীর্ষ আলেমদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ ওলামায়ে কেরাম।

কওমি অঙ্গনের জাতীয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠকের আহ্বান করেছেন সভাপতিসহ দেশের শীর্ষ মুরুব্বি আলেমগণ। তাদের মধ্যে আল্লামা নূর হােসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হালীম বােখারী, মুফতি রুহুল আমীন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা আব্দুল কুদুস, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি আরশাদ রহমানী, মুফতি মুহাম্মাদ আলী, মুফতি মিযানুর রহমান সাঈদসহ স্বনামধন্য ওলামায়ে কেরাম।

উল্লেখ্য, এটি একটি বিশেষ পরামর্শ বৈঠক। আমন্ত্রিত আলেম-উলামা ও প্রতিনিধিদের বাইরে অন্যদের উপস্থিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ