শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুদ্ধে শহিদ হয়েছে আজারবাইজানের ২৭৮৩ মুসলিম সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার প্রাণ গেছে।

গতকাল বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) আজারবাইজান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

খবরে বলা হয়, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনার মৃত্যু হয়েছে। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১শ জনের মতো সেনা। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি আজারবাইজান। এরমধ্যে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি হয় ১০ নভেম্বর।

অপরদিকে আর্মেনিয়াও যুদ্ধে কতজন সেনার প্রাণ গেছে তা খোলাসা করেনি। যদিও এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে তাদের ২ হাজার ৩১৭ সেনার প্রাণ গেছে।

প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। বিরোধপূর্ণ এ অঞ্চলে যুদ্ধে ১৯৯০ এর দশকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ