সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মার্চে নামাজ শুরু হতে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ৫০ মডেল মসজিদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। এতে ব্যয় হবে প্রায় আট হাজার ৭২২ কোটি টাকা। আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রিুতির আলোকে সরকারি অর্থায়নে মসজিদগুলো নির্মিত হচ্ছে। একসঙ্গে এতো মসজিদ নির্মাণের ঘটনা এই প্রথম।

নির্মাণাধীন মসজিদের মধ্যে ৫০টি মডেল মসজিদ আগামী বছরের মার্চের মধ্যে নামাজ শুরুর মাধ্যমে উদ্বোধন করতে যাচ্ছে গণপূর্ত। বাকিগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে নানা জটিলতায় পুরো মসজিদ প্রকল্পের কাজ শেষ সময় আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

জানা গেছে, প্রতিটি মডেল মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা ছাড়াও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। জেলা সদরে নির্মিত মসজিদগুলো হচ্ছে চারতলা এবং উপজেলায় হচ্ছে তিনতলা কমপ্লেক্স। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র, শিশু শিক্ষা, বিদেশি পর্যটকদের আবাসন, অতিথিশালা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। জমির ধরন ভেদে প্রতিটি মসজিদ নির্মাণের জন্য ব্যয় হচ্ছে ১২ থেকে ১৬ কোটি টাকা।

৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৪০০টির কাজ শুরু হয়েছে। বাকি ১৫৫টি মসজিদ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। পাঁচটি মসজিদের ভূমি নিয়ে আদালতে মামলা থাকায় অধিগ্রহণ শেষ করতে পারেনি গণপূর্ত।

মুজিববর্ষ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের আগেই ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করতে চায় গণপূর্ত। ৫০টি মসজিদের মধ্যে ঢাকা বিভাগের সাভার, ফরিদপুরের মধুখালী, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাকুন্দিয়া ও কটিয়াদি, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলা রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু, নওগাঁর সাপাহার ও পোরশা, পাবনার চাটমোহর, সিরাজগঞ্জ জেলা ও উপজেলা সদর এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও পবা উপজেলার মসজিদ মার্চে উদ্বোধন করা হবে। এর বাইরে রংপুর বিভাগের দিনাজপুরের খানসামা ও বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ, রংপুরের জেলা ও উপজেলা সদর, মিঠাপুকুর, পীরà¦