রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, ১৬৬৬ আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।

আজ (রোববার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে আগেরসহ নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ২১৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৪ ও নারী সাতজন। এদরে মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে একজন মারা যান। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৩১ জন (৭৬ দশমিক ৫০ শতাংশ) ও নারী এক হাজার ৬০৭ জন (২৩ দশমিক শূন্য ৫০ শতাংশ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচ, পঞ্চাশোর্ধ্ব চার এবং ষাটোর্ধ্ব ২১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিন জন, রাজশাহী ও খুলনায় এক জন করে, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে দুই জন করে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ