রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

রোববার সকাল ৭টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে চলাচলরত ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত ট্রাক আটকা পড়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মুহা. আবু আব্দুল্লাহ রনি বলেন, ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তিনি বলেন কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

-এএ