শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মোড়েলগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদরাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাসিবুল শেখ ওই মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী। মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। বিষয়টি জানার পরে মোরেলগঞ্জ উপজেলাা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার (০৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল সবাই। সকালে ফজরের নামাজ শেষে জিহাদী ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়। মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আসল ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ