শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে দেশের উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

ওই দিন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এরপর সোমবার ভার্চুয়ালি এই সভাটি অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সরকারি ছুটি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬৩টি দিন। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটির মধ্যে ১৪, ১৫, ১৬ ও ১৮ মার্চের ছুটি কমানো হয়েছে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্ট খোলা থাকবে। তবে এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মূলত এক সপ্তাহ ছুটি কমছে।

এ ছাড়া ফুলকোর্ট সভার সহকারী জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদন দিয়েছে। ফৌজদারি মামলা থাকার পরও তথ্য গোপন করে চাকরিতে যোগদান করার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পাশাপাশি ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারকের পদোন্নতির সিন্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ