শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

রাষ্ট্রদ্রোহ মামলা আমাদের ওপর অবিচার: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

ভাস্কর্য ইস্যুতে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলার যে প্রক্রিয়া আমাদের বিরুদ্ধে চলছে, আমি মনে করি এটা সরাসরি জুলুম এবং অবিচার।’ দেশের চলমান অস্থিরতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহীতার মতো কোন কাজ কিংবা অপরাধ আমরা করিনি। এ মামলা যদি আদালত আমলে নেয়; তাহলে আমি মনে করব এটি আমাদের ওপরে অবৈধ হস্তক্ষেপ। আমরা দেশের জনগণের কাছে এটি তুলে ধরব। আপামর জনগণ এর বিচার করবে।

আজ (৮ ডিসেম্বর) মঙ্গলবার এ সংবাদ সম্মেলনের আহ্বান করেছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশ-এর আমির, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বেলা ১২টা থেকে রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, ৩য়তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ