বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

লিওড অস্টিনকে প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লিওড অস্টিনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে নিয়োগ পেলেন অস্টিন।

বারাক ওবামার সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। বাইডেনের এই সিদ্ধান্ত সম্পর্কে আরও তিনজন অবগত আছেন বলে পলিটিকো জানিয়েছে।

ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেনে অস্টিন। তবে তার নিয়োগ নিয়ে কিছু প্রগতিশীল গোষ্ঠী অসন্তুষ্ট হতে পারে, কারণ কিছু কোম্পানির বোর্ডে আছেন অস্টিন। এরমধ্যে রয়েছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি।

এই নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে। অস্টিনকে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা পেন্টাগনের দায়িত্ব সামলাতে হবে। এই দায়িত্বে বাইডেন সঠিক মানুষকে বাছাই করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্টিনের দক্ষতা ও অতীতে সফলভাবে দায়িত্ব পালনের কারণেই এমনটি মনে করছেন তারা।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তার আগেই প্রতিরক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে কারা থাকবেন তাও ঠিক করে ফেলেছেন তিনি। করোনা মাহামারিতে স্বাস্থ্য বিভাগের অনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জ্যাভিয়ের বেচেরাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি। ড. রোশেলে ওয়ালেনস্কিকে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে অ্যান্থনি ফাউসিকে নিয়োগ দিয়েছেন বাইডেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ