শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ প্রস্তাব পাস করে ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবের পক্ষে ১৫৩টি দেশ ও বিপক্ষে ছয়টি দেশ ভোট দেয়। এছাড়া ২৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে- আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে, সে যেন আর কোনও পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে। সেই সঙ্গে নতুন করে কোনও পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এই রাষ্ট্রটি এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি। ইরানসহ বিশ্বের ১৯১টি দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ