রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

ভালো কাজ করতে গেলে বাধা আসবেই: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তাপস বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বুধবার আমি বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে আমরা এ মৌসুমেই পরিষ্কার এবং দখলমুক্ত করতে চাচ্ছি। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা খালগুলো পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। পরবর্তীতে এসব স্থানে আমরা নান্দনিক পরিবেশ তৈরি করবো। আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে, আমরা এখানে হাতিরঝিলের মতো কিংবা তার চেয়েও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই।

খালগুলো দখল উচ্ছেদ করতে কতো সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন ব্যাপক কর্মযজ্ঞ আমাদের গ্রহণ করতে হয়েছে। আমরা বসে নেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। আমাদের প্রাথমিক প্রতিকূলতা হলো খালগুলোতে বর্জ্য ফেলে বন্ধ করে দেয়া হয়, এতে পানির প্রবাহ থাকে না। এজন্য আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পূর্ণ পরিষ্কার এবং যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন, সেগুলো করবো। ১০ ফুট উঁচু করে আমরা বেড়া দিচ্ছি যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা সব ধরনের বর্জ্য অপসারণ করছি। খাল থেকে যেমন বর্জ্য অপসারণ করছি, তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং