শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

রেসিপি: হাঁসের কালিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: শীতে চালের রুটি, আটার রুটি, বিভিন্ন পিঠা দিয়ে মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। আর সেটি যদি হয় হাঁসের মাংস, তা হলে তো কথাই নেই। নানাভাবে হাঁসের মাংস খাওয়া যায়। তারমধ্যে হাঁসের কালিয়া খুবই প্রিয়। অল্প সময়ে ঘরেই তৈরি করতে পারেন হাঁসের মাংসের এই মুখরোচক রেসিপি।

উপকরণ: হাঁস ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, দারুচিনি ৩-৪টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লালমরিচ গুঁড়া ২ চা চামচ (ঝাল বুঝে), হলুদ গুঁড়া ২ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ১ কাপ, পানি (অতিরিক্ত কিছু পানি গরম করে রাখাই উত্তম)।

জয়ত্রী সামান্য, জিরা দুই চিমটি, এলাচ মাঝারি ৪-৫টি, লবঙ্গ ৮-৯টি, শুকনামরিচ ৩-৪টি মাঝারি, মেথি দুই চিমটি, তেজপাতা বড় একটি, পাঁচফোড়ন দুই চিমটি, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।

যেভাবে করবেন: একটি কড়াইতে মসলা ঢেলে পাউডার বা গুঁড়া করে নিন। কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিন, সঙ্গে দিন সামান্য লবণ এবং দারুচিনি। আগুন মাঝারি আঁচে রাখুন। পেঁয়াজ কুচি একটু হলদে হয়ে এলে আদা ও রসুন বাটা, লালমরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিন। একটু ভেজে এক কাপ পানি দিন এবং ভালো করে মিশিয়ে নিন। ভালো করে কষিয়ে তেল ওপরে উঠে এলে হাঁসের মাংস দিন।

আগুন মাঝারি আঁচেই রাখুন। কিছুক্ষণ পর পর এক কাপ করে গরম পানি দিন, মাংস নরম না হলে আরও এক কাপ পানি দিয়ে ঢাকনা দিন। মাঝে মাঝে নেড়ে দিন।

মাংস নরম হয়ে এলে মসলা দিন এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রাখুন আরও কিছুক্ষণ। মাংস নরম হয়ে ভুনা হলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ