শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

৭ জেলা জজ বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার ৭ জেলার বিচারককে সরকার বদলি করেছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এই বিচারকদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে।

জানা যায়, আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জে বদলি করা হয়েছে। আর চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলামকে প্রেষণে আইন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নোয়াখালী বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ