বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

বিরোধী দল পদত্যাগ করলে শূন্য আসনে নির্বাচন হবে: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ থেকে বিরোধী দল পদত্যাগ করলে, সেসব শূন্য আসনের জন্য নির্বাচন করবে সরকার।

ডন নিউজ জানায়, মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজ বাসভবনে প্রবীণ সাংবাদিক এবং প্রবন্ধকারদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ইমরান বলেন, সরকার যখনই বিরোধী দলের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছে, তাদের কারণে কখনোই তা সম্ভব হয়নি। আমি যেকোনো নিষয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি কিন্তু এনআরও দিতে রাজি নই।

উল্লেখ্য, এনআরও হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, যা ২০০৭ সালে ইস্যু করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অধ্যাদেশ অনুযায়ী, তখন দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে অভিযুক্ত রাজনীতিক, রাজনৈতিক কর্মী এবং আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) এর সংসদ সদস্যরা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সংসদ থেকে পদত্যাগের জন্য বৈঠক করার পর ইমরান খান এ বিবৃতি দেন। বিরোধী দলীয় জোট প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগ দাবি করে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ