শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরোধী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় সংসদে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত সেপ্টেম্বরে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের এ জোট প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করাকে প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে।

এ বিষয়ে মঙ্গলবার নিজ বাসভবনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সরকার যখনই বিরোধী দলের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে, তাদের কারণেই তা কখনো সম্ভব হয়নি।

আমি যে কোনো বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি কিন্তু এনআরও দিতে রাজি নই। ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) এর সংসদ সদস্যরা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সংসদ থেকে পদত্যাগের জন্য বৈঠক করার পর ইমরান খান এ বিবৃতি দেন।

বিরোধী দলীয় জোট প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগ দাবি করে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানায়।

উল্লেখ্য, এনআরও হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, যা ২০০৭ সালে পাশ করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অধ্যাদেশ অনুযায়ী, তখন দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে অভিযুক্ত রাজনীতিক, রাজনৈতিক কর্মী এবং আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ