শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ম্যাসেঞ্জার বিড়ম্বনা: দীর্ঘ পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার দুপুর তিনটার পর থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি। কাজ করতে গিয়ে আচমকা চলে যায় সংযোগ। মেসেজ পাঠানো বা মেসেজ গ্রহণও বন্ধ হয়ে যায়।

তবে কেউ কেউ মেসেজ পাঠাতে পারলেও, সেটি যেতে অনেকটাই সময় লেগে যায়। আর এ ঘটনা গোটা বিশ্বের ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের ফেলেছে চরম বিড়ম্বনায়। এর কয়েক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে দূর হয় এ ম্যাসেঞ্জার বিভ্রাট।

কাজের সময় এমন বিড়ম্বনায় ব্যাপক ঝামেলায় পড়ে ব্রিটেন, আমেরিকা, ভারত, ইউরোপসহ অনেক দেশের ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করতে থাকেন। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে দুপুর আড়াইটার পর এই সমস্যা দেখা দেয়। যদিও ফেসবুকের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ