শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

আল্লামা কাসেমীর জন্য দোয়া চাইলেন বেফাকের সভাপতি ও মহাসচিব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে তারা আল্লামা কাসেমীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, আল্লামা মাহমুদুল হাসান, ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী প্রতিষ্ঠালগ্ন থেকে বেফাকের নিবেদিতপ্রাণ। সারাদেশের কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, মাদ্রাসাগুলোকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করেছেন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন।

সারা দেশের আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলিমদের কাছে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করছি।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, আহলে ইলম আল্লামা নূর হোসাইন কাসেমী দেশে ইলমি কাননের একজন রত্নতুল্য সম্পদ। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করছি।

একই বিবৃতিতে মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের একজন অভিভাবক আলেম। দেওবন্দী চিন্তা দর্শনের পরীক্ষিত প্রতিনিধি। তার বেঁচে থাকা আমাদের জন্য রহমত। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ