শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’ 

করোনার চেয়ে ভয়ঙ্কর হতে পারে ক্ষুধার মহামারী: বিশ্ব খাদ্য কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষুধার মহামারী করোনাভাইরাস মহামারী থেকে ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

অনলাইনে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্টানে যুক্ত হয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে এ সতর্কতা দেন। রোমে ডব্লিউএফপি সদরদপ্তর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তাদের প্রয়োজনীয় চাহিদা পুরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারী দেখা দেবে, যা কভিড-১৯ এর চেয়েও মারাত্মক হবে।

ডেভিড বেসলে বলেন, দুর্ভিক্ষ একদম আমাদের মানবতার দরজায় কড়া নাড়ছে। আমারা একহয়ে কাজ করলে বিশ্বের ৬৯০ মিলিয়ন মানুষ যারা প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় তাদের ক্ষুধা দূর করতে পারতাম। কিন্তু আমাদের একটা সমস্যা রয়েছে। আমরা এক হয়ে কাজ করতে পছন্দ করি না। বিভিন্ন যুদ্ধে মানুষকে ক্ষুধার্ত রেখে যুদ্ধ জয়ের চেষ্টা করা হয়।

যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বে নতুন করে ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই মানবিক সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করছে, বহু লোকের খাদ্য সরবরাহ করছে। ২০১৯ সালে সংস্থাটি ৯৭ মিলিয়ন লোকের জন্য খাদ্য সরবরাহ করেছে। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ