বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ২৩ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশের ২৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমুল হক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আমীন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভুঁঞা, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দীন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল-ফারুক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার এবং বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া মিশনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম ও অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত হুমায়রা পারভীনও পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন।

এ বছরই বাংলাদেশ পুলিশে নতুন ২১৫টি পুলিশ সুপারের পদ সৃজন করা হয়। তাদের নিয়ে বাংলাদেশ পুলিশে মোট পুলিশ সুপারের দায়িত্বে আছেন ৫৮৪ জন কর্মকর্তা।

সেখানে আরও ২৩ জন পুলিশ সুপার হওয়ায় মোট পুলিশ সুপারের সংখ্যা হল ৬০৭ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ