শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

করোনায় বিশ্বের ৩২ কোটি স্কুল বন্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কোটি কোটি মানুষের দেহে। আক্রান্ত হয়ে চিরতরে চলে গেছেন, এমন মানুষের সংখ্যাও ছাড়িয়ে গেছে কোটির ঘর। পুরো বিশ্ব কার্যত স্থবির।

এমন অসংখ্য ক্ষতির মুখোমুখি মানব জাতি, যার অন্যতম একটি হলো শিক্ষা কার্যক্রমে স্থবিরতা। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখানো হয়েছে, করোনায় বন্ধ আছে ৩২ কোটি স্কুল!

সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, শুধু নভেম্বর মাসেই বন্ধ হয়ে গেছে ৯ কোটি স্কুল। এছাড়া এমন অসংখ্য স্কুল আছে যেগুলো গত ১০ মাস ধরে বন্ধ। বিষয়টা শিশুদের মনোজগতে মারাত্মক প্রভাব ফেলছে। তাদের মানসিক বিকাশ স্থবির হয়ে যেতে পারে। যখন নতুনভাবে পাঠদান শুরু হবে তখন তাদেরকে আগের মানসিক অবস্থায় ফিরিয়ে আনাটা হবে ভীষণ চ্যালেঞ্জের।

এ প্রসঙ্গে গতকাল (১১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেন, আমরা জানি, শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হন খুবই কম। কিন্তু অন্য দিক থেকে তাদের যে ক্ষতি হচ্ছে সেটা আরো ভয়াবহ।

বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। করোনার এই ভয়াল সময়ে বিশ্বের প্রতি ৫ জন শিশুর একজন স্কুলে যেতে পারছে না। এ অবস্থা থেকে তাদেরকে উদ্ধারের বিকল্প খুঁজতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ