শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাকরি করতে হলে ধূমপান ছাড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে চাকরি করতে গেলে ধূমপান ছাড়তে হবে। তবেই টিকে থাকবে চাকরি। এখানেই শেষ নয়। যেসব কর্মী ধূমপান করেন, তাদের এফিডেভিট দাখিল করে জানাতে হবে যে তারা ধূমপান ছেড়ে দিচ্ছেন।

এছাড়া শুধু ধূমপানই নয়। কোনো ধরনের তামাকজাত দ্রব্যই তারা সেবন করতে পারবেন না বলে জানানো হয়েছে। হেমন্ত সোরেন সরকার জানিয়েছে, প্রতিটি অফিস তামাক বর্জিত এলাকার তালিকায় পড়ছে। তাই কোনোভাবেই অফিসের মধ্যে বা অফিস চত্বরে ধূমপান করা যাবে না বা অন্য কোনো তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না। রাজ্য সরকারি কর্মচারীদের হলফনামা দাখিল করতে বলা হয়েছে এই বিষয়ে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে স্টেট টোব্যাকো কন্ট্রোল কোঅর্ডিনেশন কমিটির বৈঠকের পর রাজ্যের মুখ্য সচিব সুখদেব সিং প্রশাসনিক কর্মকর্তাদের জানান, সেক্রেটারিয়েট, পুলিশের সদর দফতর, জেলা ও ব্লকগুলির সবক’টি সরকারি অফিসকে তামাকজাত দ্রব্যহীন এলাকা ঘোষণা করতে হবে। সেই নির্দেশমতো কাজ শুরু করে প্রশাসন। প্রতিটি সরকারি অফিসে টোব্যাকো ফ্রি জোনের বোর্ড লাগিয়ে দেয়া হয়।

জানা যায়, ঝাড়খণ্ড সরকারের নির্দেশ হলো, যেসব চাকরিপ্রার্থী সরকারি চাকরির পরীক্ষায় বসছেন বা সরকারি চাকরি সদ্য পেয়েছেন, এই নিয়ম তাদের জন্যও বলবৎ হবে। ২০২১ সালের ১ এপ্রিল থেকে এই নিয়ম জারি করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ