রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মোবাইল ফোন দ্রুত চার্জ করার কিছু কার্যকরী কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটা দৃশ্যের কথা কল্পনা করুন তো, আপনার অফিসে জরুরী মিটিং আছে কিংবা কোথাও ঘুরতে বের হবেন সকাল সকাল। ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে চার্জ নেই। কেমন হবে ব্যাপারটা? আপনার রেডি হবার সময়টাতে কতটুকুই বা চার্জ হবে ফোনটি! যাই হোক, কে কখন এমন পরিস্থিতিতে পড়ে যায় বলা যায় না। সেক্ষেত্রে দ্রুত স্মার্টফোন চার্জ করার কিছু টিপস জেনে রাখলে তো ক্ষতি নেই। চলুন জেনে নিই ফোন দ্রুত চার্জ করার কার্যকর কিছু কৌশল-

ফোন বন্ধ করে চার্জ দিন: মোবাইল ফোন দ্রুত চার্জ করার ক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি পদ্ধতি। বন্ধ করে মোবাইল ফোন চার্জ দিলে এটি আপনার মোবাইলের রেডিও কানেক্টিভিটি ও অন্যান্য সার্ভিস বন্ধ রাখে বলে চার্জ ফুরোয় না। বরং পুরোটাই আপনার ব্যাটারিতে যুক্ত হয়। কোথাও বেরোবার আগে এই পদ্ধতিতে চার্জ দেয়া বেশ কাজের। তবে অনেক মোবাইলে এয়ারপ্লেন মোড বলে একটা অপশন আছে। চাইলে সেটাও ব্যবহার করতে পারেন।

ওয়াল সকেট ব্যবহার করুন: দ্রুত চার্জিং এর জন্য অবশ্যই চার্জার ওয়াল আউটলেটে লাগাবেন। ওয়াল আউটলেট এ আপনি ভালো কারেন্ট ফ্লো পাবেন। পাওয়ারব্যাঙ্ক বা কম্পিউটার থেকে চার্জ করতে গেলে আপনি ম্যাক্সিমাম স্পিড পাবেন না। এগুলো শুধু বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা উচিত। একইভাবে ওয়্যারলেস চার্জার ব্যবহার করার চেয়ে ক্যাবল দিয়ে চার্জ করলেই দ্রুত চার্জ করতে পারবেন। তবে আজকাল অনেক ফাস্ট চার্জিং সমর্থিত ওয়্যারলেস চার্জার বাজারে এসেছে। একান্তই যদি ওয়াল আউটলেটে সরাসরি যুক্ত করতে না পারেন, মানে মাল্টিপ্লাগ ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই ভালো মানের একটি মাল্টিপ্লাগ ব্যবহার করুন। নয়তো হিতে বিপরীত হতে পারে।

উপযুক্ত চার্জার বাছাই করুন: সবচেয়ে দ্রুত চার্জ করতে আপনার ফোনের ম্যাক্সিমাম চার্জিং ক্যাপাসিটি অনুযায়ী চার্জার কিনুন। সাধারণত বেশি ওয়াটের চার্জারগুলোর দাম বেশি হয়। তাই অনেকসময় দেখা যায় নির্দিষ্ট মোবাইলটি বেশি ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করলেও মোবাইল কোম্পানি মোবাইলের সাথে খরচ বাঁচাতে কম ওয়াটের নরমাল চার্জার দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি না জেনে সেটি দিয়েই ফোন চার্জ করেন তাহলে কখনো দ্রুত চার্জ করতে পারবে না। তাই এখনই আপনার ফোনের মডেল অনুযায়ী ইন্টারনেট ঘেঁটে দেখে নিন সেটি কত ওয়াটের চার্জার সাপোর্ট করে, আর আপনি কত ওয়াটের চার্জার ব্যবহার করছেন।

ভালো চার্জার কিনুন: সাধারণত আপনি ভালো একটি ব্র্যান্ড এর চার্জার কিংবা ওইএম এর অরিজিনাল চার্জারের তুলনায় অনেক কম দামে বিভিন্ন অনলাইন শপে চাইনিজ বিভিন্ন ব্র্যান্ড এর চার্জার পাবেন। সেগুলোতে হয়তো ফাস্ট চার্জিং কিংবা এরকম কথা লেখা থাকবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাবে আপনি সেরকম আউটপুট পাচ্ছেন না। তাই আপনার উচিত একটু বেশি দাম দিয়ে হলেও ভালো একটি চার্জার কেনা।

অনেকে ভাল চার্জারে যতটা গুরুত্ব দেয়, ভালো ক্যাবলের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয় না। কিন্তু চার্জারের মতোই ক্যাবলটিও গুরুত্বপূর্ণ। আপনার চার্জার যতই ভালো হোক না কেন, ক্যাবল ভালো না হলে চাহিদানুজায়ী দ্রুত চার্জ করতে পারবেন না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ