শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ‘গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে চুনকুটিয়ায় নেওয়া হবে’  ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

বিমানবন্দরে আবারও ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিং এর কাজ করার সময় আনুমানিক ১০ ফুট মাটির নীচ থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বোমাটি উদ্ধার করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর একই রকমের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন। এটি এবং আগে উদ্ধার হওয়া উভয় বোমা দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ