রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

আমরা আর কখনো কারও কাছে মাথা নত করে চলবো না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর কখনো কারও কাছে মাথা নত করে চলবো না। আমাদের প্রতিজ্ঞা যে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জাতির জনক ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেই বাংলাদেশ গড়ে তুলতে তার আদর্শ বুকে নিয়ে মানুষের পাশে থাকব।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) গণভবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনা সভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের। সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ