শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জানুয়ারি থেকে যেসব ফোনে কাজ করবে না ‘হোয়াটসঅ্যাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াটসঅ্যাপ বার্তা আদানপ্রদানের অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে ২০০৯ সালে। এখন প্রতিটি মোবাইল প্ল্যাটফর্মে রয়েছে এই অ্যাপটি। স্কাইপ ও ভাইবারের সঙ্গে প্রতিযোগিতা করতে বিভিন্ন ফিচারও এনেছে অ্যাপটি। তবে এ বছর শেষে পুরনো বেশ কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব অ্যান্ডড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ৪.০৩ এবং আইফোনের আইওএস ৯-এর নিচে, সেইসব ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে। তবে আশার কথা হলো, বর্তমানে বেশিরভাগ ফোনের অপারেটিং সিস্টেমই এর চেয়ে উপরে। কিন্তু অনেকেই তাদের ফোন আপডেট করেন না। ফলে তাদের অপারেটিং সিস্টেম পুরনো আমলে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেশকিছু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আপডেট করা যায়নি। এর মধ্যে আছে- এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটরওয়ালা ড্রয়েড রেজার, স্যামসং গ্যালাক্সি এসটু। এদিকে আইফোস ফোরএস, আইফোস ফাইভ, আইফোন ফাইভএস, আইফোন সিক্স ও আইফোন সিক্স এস ব্যবহারকারীদের ফোন আপডেট করানোর প্রয়োজন রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ