রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে অভিবাসী কর্মীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী অভিবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে তার মন্ত্রণালয়।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এছাড়াও বিদেশগামী অভিবাসী কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান। মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে সরকার জিরো টলারেন্স নীতিতে অনড়।

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্ম বন্ধে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাব-এজেন্টদের নিবন্ধনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিশ্ববাজারে শ্রম চাহিদা মেটাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ