শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হার্ট অ্যাটাকের কিছু পূর্ব লক্ষণ: জেনে নিন, সতর্ক হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগে হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের ক্ষেত্রেই দেখা যেত। কিন্তু যত দিন যাচ্ছে, অল্প বয়সীদের মধ্যেও বেড়ে যাচ্ছে এর প্রবণতা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, জাঙ্কফুড, কাজের নির্দিষ্ট সময় না থাকা ও ওয়ার্ক ফর্ম হোম হার্ট অ্যাটাকের অন্যতম কারণ।

তারা বলছেন, পুরুষদের চেয়ে মহিলাদের হার্ট অ্যাটাক কম হয়। তবে মহিলাদের মেনোপজের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তাই, মেনোপজের পর মহিলাদের সতর্ক থাকতে হবে।

এছাড়া তারা হার্ট অ্যাটাকের কিছু পূর্ব লক্ষণ বর্ণনা করেছেন। যেমন-

এক- বুকের মাঝ থেকে ব্যাথা শুরু হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এমন হলে বুঝবেন হার্ট অ্যাটাকের সমূহ সম্ভাবনা রয়েছে। দেরি না করে শীঘ্র চিকিত্‍সকের পরামর্শ নিন।

দুই- আগে যে কাজ অবলীলায় করতেন, তা করতেই ভীষণ হাঁপ ধরে যাচ্ছে। আপনার হার্ট যে দুর্বল হয়ে পড়েছে এটি তার অন্যতম লক্ষণ।

তিন- অনিয়মিত হার্টবিট হলে নিজেই ভালো বুঝতে পারবেন। মাঝে মাঝে বাড়বে বা কমবে। তেমন ভয়ানক না হলেও ভয়ের কারণ রয়েছে। এরকম হলে চিকিত্‍সা নেয়া উচিত।

চার- হাত-পা-গোড়ালি ফুলে যাওয়া এটা সংকেত যে, আপনার হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতে পারছে না। দেরি না করে ডাক্তারের কাছে যান।

পাঁচ- হঠাৎ করে বুকে ব্যথা হলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ। যাকে বলা হয় মাওকার্ডিয়াল ইনফ্রাকশান। এই সময় শিরার মধ্যে রক্তের গতি বন্ধ হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে গতি কমে যায়, কিন্তু বন্ধ হয় না। অনেক সময় দৌড় ঝাঁপ করার সময় শিরা ধমনী দিয়ে যতটা রক্ত যাতায়াত করে ততটা জোরে হার্ট পাম্প করতে পারে না। তখন ব্যাথা হয়। এরকম মানুষদের হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ