আওয়ার ইসলাম: আজকাল ঘুমের সমস্যা সকল বয়সের মানুষের কমন সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে বয়স্কদের এ সমস্যা প্রকট। ইদানিং তরুণদের মাঝেও এই সমস্যা চোখে পড়ার মত। লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার কারনে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, যা জনস্বাস্থ্য বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার চিন্তা,টেনসন, মানসিক অস্থিতিশীলতা দিন দিন মানুষের বেড়েই চলছে।ঘুমা না আসাকে বলে ইনসমনিয়া।
একজন মানুষের যে কোন বয়সে এক সপ্তাহ ধরে যখন ঘুম আসে না বা ঘুম আসার পর সেটা দীর্ঘস্থায়ী হয় না সেটা হল অ্যাকিউট ইনসমনিয়া আর যখন প্রায় তিন মাস ধরে এই অবস্থা চলে তখন সেটা ক্রনিক ইনসমনিয়া।
তাই সময় থাকতে সাবধান থাকতে হবে এবং দেখতে হবে অনিদ্রা রোগের কোনও লক্ষণ আপনার মধ্যে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তারের সঙ্গে দেখা করুন। তার আগে দেখে নেওয়া যাক ইনসমনিয়া বা অনিদ্রা রোগের লক্ষণ (Insomnia Symptoms) গুলো কী কী:
রাত্রে ঘুম আসছে না
হ্যাঁ, আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও দীর্ঘ সময় ধরে রাতে ঘুম না আসা হল ইনসমনিয়া রোগের প্রথম ধাপ। রাত্রে ঘুম ভেঙে যাওয়া। ইনসমনিয়ার দ্বিতীয় লক্ষণ (Insomnia Symptoms) হল ঘুম এলেও সেটা দীর্ঘস্থায়ী না হওয়া। ধরে নেওয়া যাক, অনেক চেষ্টা করে কষ্ট করে আপনার চোখে ঘুম এল। কিন্তু দেখা গেল যে একটু পরেই সেটা ভেঙে যাচ্ছে। আর একবার ভেঙে গেলে আর ঘুম আসছে না। অনেকের ক্ষেত্রে এটা বারবার হয়। অর্থাৎ তাঁরা যতবার ঘুমনোর চেষ্টা করেন ততবার ঘুম ভেঙে যায়।
ভোর রাতে ঘুম ভেঙে যাওয়া
বেশ কিছুদিন ধরে দেখছেন যে আপনার ঘুম ভোর তিনটে বা চারটের সময় ভেঙে যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে ইনসমনিয়ায় টার্ন নেবে।
ঘুমনোর পরেও ক্লান্ত অনুভব করা রাতে ভালো ঘুম না হলে সারাদিন ক্লান্তি বোধ অনুভব। অনেকেই মনে করেন যে অনিদ্রা রোগ বা ইনসমনিয়া মানেই হল রাতের পর জেগে থাকা (Symptoms of Insomnia)। বিষয়টি কিন্তু ঠিক তা নয়। অনেক সময় দেখা যায় রাত্রে ঘুমনোর পরেও সকালবেলা আপনার ঘুম ঘুম ভাব হচ্ছে বা বেশ ক্লান্ত লাগছে। ধরে নিতে হবে যে রাত্রে আপনার ঘুম গভীর হয়নি। এটা রোজ হলে বুঝে নিন যে ইনসমনিয়ায় আক্রান্ত আপনি। সারা দিন ক্লান্তি ও ঘুম-ঘুম ভাবের অনুভূতি। দেখা গেছে যে প্রথম প্রথম যখন ইনসমনিয়া বা অনিদ্রা রোগের প্রকোপ শুরু হয় তখন একজন ব্যক্তি প্রায় গোটা দিন ভীষণ ক্লান্ত বোধ করেন। তাঁকে দেখে মনে হয় যে তিনি এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। তিনি নিজেও ঘুম-ঘুম ভাব অনুভূত করেন। এর মূল কারণ হচ্ছে তিনি এখন ইনসমনিয়ার প্রথম