শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘অনুমতি না মেলায় ছাত্র আন্দোলনের কাউন্সিল করতে হচ্ছে উন্মুক্ত স্থানে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে চরমোনাই পীরের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন।

একই সঙ্গে সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থতার দায়ে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে দায়িত্ব ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আজ শুক্রবার সকালে বায়তুল মুকাররম মসজিদের পূর্ব গেইটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন নেতারা।

চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের ধারাবাহিকতা এখন স্থানীয় নির্বাচনে চলছে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটাধিকার কেড়ে নেয়া হলে সমুচিত জবাব দিতে বাধ্য হবে জনগণ।

এসময় দুহাজার একুশ সালের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পড়ান চরমোনাই পীর।

এর আগে, সভা-সমাবেশে বাধা দেয়ার জন্য সরকারের কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ফয়জুল করীম বলেন, নির্দিষ্ট স্থানে অনুমতি না মেলায় ছাত্র আন্দোলনের কাউন্সিল করতে হচ্ছে উন্মুক্ত স্থানে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ