শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জন্মেছিস তো দাগ রেখে যা: ভাষা সাহিত্য কোর্সের সমাপণী ক্লাসে নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দার্শনিক লোকেরা নিজস্ব গেটাপ মেকাপ কিংবা চারপাশ নিয়ে কোনো চিন্তা করেন না। তারা তাঁদের নিজস্ব দিলের ভেতরে এতোবড় সপ্ত আকাশ আছে। যে আল্লাহর আরশ পর্যন্ত দুনিয়ার দিক দিয়ে পৌঁছেন। তাহলে তারা দুনিয়ায় কি খাইলেন কিভাবে চললেন সাধারণ মানুষের মতো সে চিন্তা করেন না। সাধারণ মানুষ জন্মগ্রহণ করে। বড় হয়। এক সময় বিয়ে করে। বাচ্চা-কাচ্চা হয়।

এক সময় সে বুড়ো হয়ে মারা যায়। তার জীবনে কোনো ঘটনা নেই। এটা করতে হয় না। এমনিতেই হয়ে যায়। একটা লোক তখনি বেশি সফল। যখন এ ব্যবস্থার মাঝে আলোড়ন তৈরি করতে পারে। বাংলার এক কবি লিখেছেন জন্মেছিস তো দাগ রেখে যা। কথাগুলো বলেছেন বাংলার সাহিত্যের দিকপাল, দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আজ ১ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২ টায় রাজধানীর ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি মিলনায়তনে বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতা কোর্সের সমাপণী ক্লাসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে কোনো কবি নেই। কয়েকটা কবিতা আছে মাত্র।

মাওলানা নদভী বলেন, লেখক যিনি হবেন তিনি লেখক হয়ে জন্মাবেন। আর ভাষার শুদ্ধতার জন্য প্রয়োজন এলেমের। তাই এ জাতীয় কোর্সগুলো আপনাদের লেখক হওয়ার পাথেয় তৈরি করবে।

সাহিত্য-সাংবাদিকতা কোর্সের সমাপনী ক্লাসে উপস্থিত ছিলেন, মাদানী কুতুবখানার সত্তাধিকারী মুফতি আমীমুল ইহসান, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম, পরিপাটির মাওলানা রোকন রাইয়ানসহ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ