বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

‘বিজাতীয় কৃষ্টি-সভ্যতার অন্ধ অনুসরণের কারণে এই যুগ সর্বনিকৃষ্ট যুগে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ইসলামবাগ বড় মসজিদের খতীব শাইখুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জুমার খুৎবাপূর্ব বক্তব্যে বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান যুগকে সেরা যুগ বলা হলেও প্রকৃত অর্থে চারিত্রিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের বিদায় এবং বিজাতীয় কৃষ্টি-সভ্যতার অন্ধ অনুসরণের কারণে এই যুগ হলো সর্বনিকৃষ্ট যুগ। থার্টিফাষ্ট নাইট ও বর্ষবরণের নামে উন্মাদনার যে তুফান বইছে তা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়।

এই প্রবনতা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। জেন-শুনে আমরা আজ ইহুদী-নাসারার কৃষ্টি-কালচারে আবদ্ধ হচ্ছি অথচ একটি বারের জন্যও ভবছিনা যে, আমাদের ধর্মে এ সবের কোন বৈধতা আছে কি না?

একবারের জন্যও আমাদের এই ভাবনা আসেনা যে, আমি একজন মুসলিম হয়ে এ সব অনাচারে লিপ্ত হতে পারি কি না? মাওলানা আফেন্দী বলেন উম্মুল মুমিনীন হযরত জয়নাব বিনতে জ্বাহশ রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাঃ কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ!সৎকর্মশীল ব্যক্তিবর্গ আমাদের মাঝে জীবিত থাকা অবস্থায়ও কি আমরা ধংস হয়ে যাবো?

প্রতিত্তোরে হযরত রাসূলুল্লাহ সাঃ বললেন হ্যাঁ-যখন পাপাচার ও অনাচার বৃদ্ধি পাবে। (বুখারী-মুসলিম) অন্য এক হাদীসে তিনি বলেছেন "যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। মানবসৃষ্ট ফেতনা আজ যত দ্রুত বিস্তৃত হচ্ছে পৃথিবীর চিত্রও তত দ্রুত বদলাচ্ছে। অবস্হাদৃষ্টে এই ধারণা ক্রমশই বদ্ধমূল হচ্ছে যে, সম্ভবতঃ এই পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে। হযরত রাসূলুল্লাহ সা. এক হাদীসে ইরশাদ করেন ‘মানুষের সামনে এমন এক জমানা আসবে যখন ঈমানের উপর টিকে থাকা প্রজ্জলিত অঙ্গার হাতে রাখার মত কঠিন হয়ে পড়বে’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ