শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এ মাসেই করোনার টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ মাসেই করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রতি মাসে ৫০ লাখ করে ডোজ আসবে বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সব মিলে ৫ থেকে সাড়ে ৫ কোটি মানুষকে টিকা দেয়া হবে। দেশের তাপমাত্রা সক্ষমতার সাথে তা খাপ খায় বলে অ্যাস্ট্রোজেনিকার টিকা আনা হচ্ছে। করোনায় উন্নত বিশ্বের দেশগুলোর অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশে ততোটা হয়নি। বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্য খাতকে অনুকূলে আনতে সময় লেগেছে। কিছু দুষ্টু লোক কারসাজি করায় সরকার সমালোচিত হয়েছে। বিমানবন্দর বন্ধ নেই তবে দেশে নেমে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ