শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যে ফল বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন,শীতকালে সংক্রমণ ছড়িয়ে পড়া সাধারণ তাই এই সময়ে করোনার ঘটনাও বাড়তে পারে। শীতের সময়ে বেশ কিছু ফল পাওয়া যায়, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

আসুন তাহলে জেনে নেই যেসব ফল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে–

পেয়ারা- শীতের প্রিয় ফল হিসাবে বেশ জনপ্রিয় পেয়ারা। পেয়ারাতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যা দেহে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে যে কোনও ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হার্ট এবং রক্তে শর্করার জন্য ভালো।

নাশপাতি- শীতের মেীসুমে অন্যতম ফল হল নাশসপাতি। অন্ত্রের পক্ষে খুব ভালো এই ফল। নাশপাতিতে রয়েছে ভিটামিন ই এবং সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি–ইনফ্ল্যামেটরি।

কমলা- ভিটামিন সি এবং ক্যালসিয়াম উভয়েরই একটি ভাল উৎস কমলা। কমলা শীতের মেীসুমে সংক্রমণের ঝুঁকি কমায় এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।

আপেল- একটি আপেল শরীরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে এই ফল। আপেলে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং কে।

বেদানা বা ডালিম- বেদানা বা ডালিমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।এছাড়া বেদানা রক্তকে পাতলা করে, যা রক্তচাপ, হার্ট, ওজন হ্রাস এবং ত্বকের জন্য খুব ভালো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ