শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্নীতি-দু:শাসন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর দারিদ্রের কষাঘাতে দেশবাসী আজ জর্জরিত। দেশের বহু মানুষের শীত নিবারণের ন্যুনতম ব্যবস্থা নেই।

আজ শনিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নীচে রাত্রীযাপন করছে। কিন্তু সরকারের এসব অসহায় মানুষের খোঁজ নেয়ার সময় নেই। এ অবস্থায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব- মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মুফতি সাইয়্যেদুর রহমান, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ