বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ঘরে যদি শান্তি চান, মেনে চলুন এ নিয়মগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম সব সময় ঐক্যের ওপর জোর দেয়। বিভেদ-অনৈক্য পছন্দ করে না। কিভাবে ঐক্য ধরে রাখা যায়, তার মূল সূত্রগুলো বলে দেয়। নবিজি সা.-ও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতি উদ্বুদ্ধ করে গেছেন। সামাজিক ও পারিবারিক উভয় অঙ্গনে। এজন্য খুব বেশি কিছু যে করতে হয়, এমন কিন্তু নয়। ইসলামের এটাই বড় একটা বৈশিষ্ট্য, অতি সহজ ও সরল একটা কাজ, অথচ ফলাফল অকল্পনীয়। সামান্য মেহনতে, ছোট্ট একটু হরকতেই বিরাট বরকত হাসিল হয়ে যায়।

বর্তমানে আমাদের ঘরে বরকত নেই। রিযিকে বরকত নেই। খাবারে বরকত নেই। রুজিতে বরকত নেই। রোজগারে বরকত নেই। সময়ে বরকত নেই। এ নিয়ে হাহুতাশেরও অন্ত নেই।

নবিজি সহজ একটা সমাধান দিয়ে গেছেন। সাহাবীরা পেয়ারা নবির কাছে অনুযোগের স্বরে বললেন,
-আমরা খানা খাই, কিন্তু পেট ভরে না। তৃপ্ত হতে পারি না।
-সম্ভবত তোমরা আলাদা আলাদা খাও?
-জ্বি জ্বি ঠিক তাই!
-একসাথে খেতে বসবে। আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহ বরকত দিবেন (আবু দাউদ, ইবনে মাজাহ)।

মাত্র দুইটা কাজ করতে বলেছেন নবিজি। তাতেই বরকত দেখা দিবে:

ক. একসাথে মানে একপ্লেটে খেতে বসা। খ. শুরুতে বিসমিল্লাহ পড়া।

এখানে বরকত বলে শুধু খাবারের বরকত ও শরীরে তার প্রভাবের কথাই নবিজি বলেননি, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দেখা দিবে। একসাথে নিয়মিত খেতে বসলে, পরিবারে ভুল বোঝাবুঝি, রেষারেষি হওয়া সম্ভব? সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকলে বরকত না এসে পারে?

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ