আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববির রিয়াজুল জান্নাহ জিয়ারতের অনুমতি বছরে একবার নেওয়া যাবে। এ জন্য হজ ও ওমরাবিষয়ক সেবার অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে আবেদন করতে হবে।
একবার জিয়ারতের অনুমতি নেওয়ার ৩৬৫ দিন পর যোগ্যতাসাপেক্ষে এবং নির্ধারিত সময়ের স্লট খালি থাকলে পুনরায় আবেদনের সুযোগ পাওয়া যাবে।
এছাড়া মসজিদে নববির আশপাশে অবস্থানকারীরা ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ সেবার মাধ্যমেও জিয়ারতের অনুমতি বুক করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব নির্দেশনা জানানো হয়েছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/