শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিগগিরই ভাস্কর্য নিয়ে ভুল–বোঝাবুঝির অবসান হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ দেশের জনগণ অনেক সংস্কৃতিমনা, কোনো দিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো ষড়যন্ত্র। এই ভুল–বোঝাবুঝির অবসান শিগগিরই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এ দেশের জনগণ অনেক সংস্কৃতিমনা, কোনো দিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো ষড়যন্ত্র। তারা চিহ্নিত ষড়যন্ত্রকারী। তাদেরই একটা অপপ্রয়াস। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল–বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। যারা ভাঙচুর করেছে, তাদের সবাইকে আটক করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাঘা যতীনের ভাস্কর্যও ভাঙা হয়েছে। চিহ্নিত করে তাদের নামেও মামলা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য হলো ইতিহাসে সংস্কৃতির একটা অংশ। সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ বা নেতাদের ভাস্কর্য অনেক জায়গায় রয়েছে। মুসলিম তারকাদের ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য কোনো পূজার জিনিস নয়। স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস।’ সবার প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা ভাস্কর্য ভাঙচুরে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবেন।’

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান, সহসভাপতি আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ