মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

করোনার কারণে ব্যাংক থেকে ঋণ নেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহাসিক ইলমি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ফতোয়ার ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন। জজানতে চেয়ে তিনি বলেন, আমরা জাপানে থাকি। জাপানের সরকার করোনা মহামারীর কারণে জনগণকে ঋণ দিচ্ছে। এটি ঋণের অন্যতম শর্ত হলো দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে কোনো সুদ আসবে না। যদি দুই বছরের মধ্যে ঋণ পরিশোধ না করে তাহলে সুদসহ ঋণ পরিশোধ করতে হবে। ঋণ নেওয়ার সময় এ বিষয়ে চুক্তিতে সই করতে হবে। এখন প্রশ্ন হলো এ করোনার পরিস্থিতিতে আমরা কি এ ঋণ নিতে পারবো? জানালে উপকৃত হবো।

দারুল উলুম দেওবন্দ উত্তর নং ৮০২০৮০ এ বলা হয়।

উল্লেখিত পরিস্থিতিতে দুই বছরের মধ্যে যদি ঋণ পরিশোধ করতে পারে তাহলে সুদি লেনদেনের গুনাহগার হবে না। তবে যেহেতু দুই বছর পরে সুদ দেয়ার শর্তে আপনার সই করতে হবে, তাই এ ধরণের কারবারে সুদি লেনদেনে জড়িয়ে পড়া ও এ লেনদেনকে স্বীকৃতি দেয়ার পর্যায় পড়ে। সেজন্য সতর্কতা অবলম্বন করতে এ ধরণের ঋণ না নেওয়াই উত্তম। এখানে কোনো কারণে যদি দুই বছরের মধ্যে আপনি ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সুদ দিতে হবে। তাই এ ধরণের কারবার না করাই ভালো। সূত্র: দেওবন্দ অনলাইন ফতোয়া

-এটি