রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকের পাবলিক পেজে আর থাকছে না ‘লাইক’ বাটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবলিক পেজ থেকে ‘লাইক’ বাটন তুলে দিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল বুধবার সংস্থাটির এক ব্লগ পোস্টে এমনটাই জানানো হয়েছে।

এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলেবরা।

এবিষয়ে ফেসবুক জানাচ্ছে, ‘আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে।’

ফেসবুক আরও জানানো হচ্ছে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। অর্থাৎ এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোনও সেলেব কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।

ইনস্টাগ্রামে এই ভাবেই পাবলিক প্রোফাইলকে ফলো রাখতে পারে নেটিজেনরা। এবার ফেসবুকেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে। লক্ষ্য রাখা হচ্ছে, কী করে পেজ কনভার্সেশনকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেয়া যায় সেদিকেও।

পাবলিক ফিগারদের কমেন্টকে কমেন্ট সেকশনের একেবারে উপরে তুলে আনা হচ্ছে সেজন্য। এছাড়াও কমেন্ট বা রেকমেন্ডেশন পোস্ট থেকেও সেই পেজকে ফলো করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ